২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কমিটির লংমার্চ শেষ

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চার দিনব্যাপী লংমার্চ সোমবার সুনামগঞ্জে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

সুনামগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চার দিনব্যাপী লংমার্চ সোমবার সুনামগঞ্জে শেষ হয়েছে। বিকালে ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ হাইস্কুল মাঠে সমাবেশে নয় দফা 'সুনেত্র ঘোষণা'র মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হয়। সমাবেশে বক্তৃতা করেন, জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমাদের ছেলেরা এই গাবী (সুনেত্র) গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে। অথচ এটি এখন বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের স্থানীয় কমিটির আহ্বায়ক এ কে এম ওহিদুল ইসলাম। শুক্রবার ঢাকা থেকে শুরু করে গাজীপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা হয়ে সুনামগঞ্জের ধরমপাশায় এসে লংমার্চ শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৫ ঘ.