২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদার ঈদ কার্ড বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরস্পরের মধ্যে কার্ড দেওয়া-নেওয়ার মাধ্যমে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পরস্পরের মধ্যে কার্ড দেওয়া-নেওয়ার মাধ্যমে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার দুপুরে প্রথমে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড বিরোধী দলীয় নেতার সংসদ কার্যালয়ের পৌঁছানো হয়। এরপর বিকালে বিরোধীদলীয় নেতার ঈদ কার্ড পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আগামী ৭ নভেম্বর বাংলাদেশে ঈদ-উল আজহা উদযাপিত হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কর্মকর্তা সামসুদ্দিন দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সোয়া ৪টায় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব সুরাতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার ঈদ কার্ড পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বিরোধীদলীয় নেতার ঈদ কার্ড গ্রহণ করেন। এর আগে দুপুর পৌনে ২টায় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৬ ঘ.