২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর বলাকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫৫) চর বলাকি গ্রামের প্রয়াত হযরত আলী ব্যাপারীর ছেলে। গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, মুন্সীগঞ্জ আদালত থেকে একটি মামলায় হাজিরা দিয়ে রফিকুল বাড়ি ফিরছিলো। পথে প্রতিপক্ষের সঙ্গে তার সংঘর্ষ হয়। এক পর্যায়ে তাদের গুলিতে রফিকুল গুরুতর আহত হয়। রফিকুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের পক্ষ ও বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মন্টু মিয়ার পক্ষের বিবাদ চলছিলো। ওসি জানান, রফিকুল ইসলাম ছিলেন আমিনুলের সমর্থক। লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৮২৫ ঘ.