ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সিলেট অভিমুখী পুরো রোড মার্চ একটি ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার হচ্ছে।
www.bnplive.com- এই ঠিকানায় দেখা যাচ্ছে রোড মার্চ।
নয়া পল্টন থেকে রোড মার্চ যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে সম্প্রচার শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
তিনি বলেন, সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট নামে একটি গবেষণাধর্মী বেসরকারি প্রতিষ্ঠান এই স¤প্রচারের দায়িত্ব পালন করছে।
"বাংলাদেশ ও বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য বিএনপির এ উদ্যোগ," বলেন জনি।
এ জন্য খালেদার গাড়িবহরে প্রতিষ্ঠানটির একটি গাড়িও রয়েছে।
একই ওয়েবসাইটে এর আগে নয়া পল্টনে জনসভা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅনশন কর্মসূচিও সরাসরি দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০০ ঘ.
bdnews24