২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে দেখা করলেন ফারুক

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর দিন দলীয় প্রধানের সঙ্গে দেখা করলেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর দিন দলীয় প্রধানের সঙ্গে দেখা করলেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করতে যান তিনি। এ সময় ফারুকের চিকিৎসার খোঁজ-খবর নেন দলীয় প্রধান। খালেদাকে চিকিৎসার সর্বশেষ অবস্থা জানান তিনি। গত ৬ জুলাই বিএনপির হরতালে সংসদ ভবনের কাছে পুলিশের পিটুনিতে আহত হন ফারুক। পরে তিনি উন্নত চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে যান। ফারুকের সঙ্গে সাক্ষাতের পর বিরোধীদলীয় নেতা খালেদা একই কার্যালয়ে লণ্ডনভিত্তিক ওয়েলশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়েলশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দেলোয়ার হোসাইনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২২৫৪ ঘ.