২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গজবের' ভয় দেখালেন বাবর

আইনজীবীর সঙ্গে কথা বলতে বাধা পেয়ে পুলিশ কর্মকর্তাকে 'আল্লাহর গজবের' ভয় দেখালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎজ্জামান বাবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীর সঙ্গে কথা বলতে বাধা পেয়ে পুলিশ কর্মকর্তাকে 'আল্লাহর গজবের' ভয় দেখালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎজ্জামান বাবর। সোমবার ১০ ট্রাক অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বিশেষ জজ আদালত-১ এ নেওয়া হয় তাকে। শুনানি শেষে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারে নিয়ে যাওয়ার সময় আইনজীবীরা বাবরের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। পুলিশ তাদের বাধা দিলে বাবর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ইকবালের ওপর ক্ষিপ্ত হয়ে তেড়ে যান এবং আঙুল উঁচিয়ে কথা বলতে থাকেন। এ সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, "বাড়াবাড়ির একটা সীমা আছে। সব মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী।" আর দায়িত্বরত ওই পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, "সব কিছুরই পরিবর্তন হবে, আল্ল¬াহর গজব নাজিল হবে। আর কত মামলা দিবেন। একটার পর একটা মামলা তো দিয়েই যাচ্ছেন।" আদালতে বাবর যখন চেঁচামেচি করছিলেন কাছেই 'জিয়ার সৈনিক এক হও' বলে স্লোগান দিচ্ছিল বিএনপিপন্থি আইনজীবীরা। এ বিষয়ে এসআই ইকবালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এর আগে শুনানি শেষে বিচারক এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান ২৫ অক্টোবর অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫০ ঘ.