ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিক্যাল কলেজের ছাত্র এহতেশাম আল জিয়াদ মৃণাল হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিমেল একই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হল শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শাহাবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ এলাকা থেকে হিমেলকে আটক করে সিআইডি পুলিশ।
মৃণাল ২০০৮ সালের ২৯ মে বিকেলে তাদের পুরানা পল্টনের বাসা থেকে বের হন। রাতে তিনি আর বাসায় ফেরেননি।
পরদিন সকাল ৮টায় তার বাবা জানতে পারেন, মৃণালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের একটি কক্ষে আটকে মারধর করার কথা।
আহত মৃণালকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০৫৮ ঘ.
bdnews24