২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 04:48 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কক্সবাজার, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইসলাম। রিটার্নিং কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন। পুন:তফসিল করা পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, মো. ইসলাম ৬ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. ইসমাইল পেয়েছেন ২ হাজার ৮৭৩ ভোট। পৌরসভায় মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী রয়েছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১১২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/২২৩৬ ঘ.