২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভূঞায় জিতেছেন আ.লীগ সমর্থিত প্রার্থী

ফেনীর দাগনভূঞা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ওমর ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ফেনী, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর দাগনভূঞা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ওমর ফারুক খান। বৃহস্পতিবার রাত ৯টায় ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহীন আরা বেগম। তিনি জানান, ওমর ফারুক তিন হাজার ৩৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আকবর হোসেন। তিনি পেয়েছেন তিন হাজার ২৯৫ ভোট। এই পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন সাতজন। পুন:তফসিল হওয়া পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.