শরীয়তপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর জাজিরা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল খায়ের ফকির।
রিটার্নিং কর্মকর্তা ভিখারদ্দৌলা চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন।
পুন:তফসিল করা পাঁচ বিভাগের ১২টি পৌরসভায় সকাল ৮টা থেকে একটনা বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, আবুল খায়ের ৩ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইউনূস ব্যাপারী পেয়েছেন দুই হাজার ৫৯৮ ভোট।
শরীয়তপুর জাজিরা পৌরসভায় মেয়র পদে নয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী রয়েছেন।
এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৯২৮ ঘ.
bdnews24