২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়ার মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ এ এম এস কিবরিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ এ এম এস কিবরিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন তিনি। কিবরিয়ার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৭টায় বনানী গোরস্থানে কিবরিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এছাড়া আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব কর্মসূচিতে অংশ নিতে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/২১০৫ ঘ.