২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র ৫ নেতাকর্মীকে আটক, পরে মুক্ত

মাদারীপুর পৌর নির্বাচনের একদিন আগে বিএনপি'র পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

মাদারীপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর পৌর নির্বাচনের একদিন আগে বিএনপি'র পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার প্রথম প্রহরে রাত ২টার দিকে তাদের আটক করার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক সহ-সভাপতি (ভিপি) মাসুদ পারভেজের বাসায় তল্লাশি হয়েছে। মাদারীপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠু সাংবাদিকদের বলেন, থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করে। তিনি দাবি করেন, এরা সবাই বৃহস্পতিবার পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জাহান্দার আলী জাহানের এজেন্ট হিসেবে কাজ করার কথা রয়েছে। এই ঘটনার পর নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছেন বিএনপি নেতা জামিনুর। যাদের আটক করা হয়েছিলো তারা হলেন- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু ওরফে মখদুম (৩২), নাজিমউদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন দর্জি (২৭), জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন-আহবায়ক আলীমুজ্জামান চোকদার (৩০) ও যুবদল নেতা আলমগীর হোসেন মুন্সী। এ ব্যাপারে মাদারীপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়। তবে বুধবার সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.