২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাওহীদের ১৫ সদস্য কারাগারে

বরিশালের উজিরপুর উপজেলায় হিজবুত তাওহীদের হামলার ঘটনায় করা মামলায় সংগঠনটির ১৫ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

বরিশাল, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় হিজবুত তাওহীদের হামলার ঘটনায় করা মামলায় সংগঠনটির ১৫ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার বিকালে উজিরপুর বাজার মসজিদ থেকে মুসুল্লিরা হিজবুত তাওহীদ বিরোধী মিছিল বের করলে সংগঠনটির সদস্যরা হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ১৮ জনকে আটক করে। এর মধ্যে ১৩ জনকে ঘটনাস্থল থেকে এবং পরে আরো ৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ছেড়ে দিয়ে বাকিদের গ্রেপ্তার দেখানো হয়। আটক ১৫ জনকে বুধবার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে হাকিম মিনহাজ মোসাদ্দেক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন- মোজাম্মেল হক মানিক, ফরিদ হাওলাদার, জালাল উদ্দিন, মাসুদ আহম্মেদ, মোখলেছ হাওলাদার, শাহাদৎ শিকদার, মিলন হাওলাদার, তাইজুল ইসলাম, মো. হাসান, মো. রুহুল আমিন, সিরাজ হাওলাদার, মুসা, সেলিনা বেগম, রুবিনা, লুৎফা বেগম ও সেলিনা বেগম শেলী। পুলিশ জানায়, মঙ্গলবার হামলায় আহত উজিরপুরের রাজ্জাক বালীর ছেলে সাহাদাত বালী ওইদিন রাতেই ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে থানায় মামলাটি করেন। মামলায় শিকারপুর শের-ই বাংলা ডিগ্রি কলেজের অধ্যাপক মোজাম্মেল হক মানিককে প্রধান আসামি করা হয়। নাম উল্লেখ করা বাকি সাত আসামি হলেন- হিরু মৃধা, বাচ্চু শিকদার, আলম বালী, আবু হানিফ, আবুল মেকার, আবু হাসান ও মর্জিনা আক্তার। হত্যার উদ্দেশ্যে জনতার ওপর সশস্ত্র হামলা, লুটপাট ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ করা হয় মামলায়। উজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল আহসানকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। উজিরপুর থানার ওসি সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুসুল্লিদের ওপর হিজবুত তাওহীদ কর্মীদের হামলার ঘটনায় মোট ১৮ জনকে আটক করা হয়েছিলো। তাদের কাছ থেকে দাজ্জাল নামে ১০টি সিডি, ১০টি বই, ৩০টি বড় পোস্টার, একটি হাতুড়ি ও আটটি লাঠি উদ্ধার করা হয়। তবে হামলায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা হলেন- রেশমা, ঝুমুর ও রোজিনা। এদিকে বুধবার সকালে উজিরপুর সদরে স্থানীয় মুসুল্লি