ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যায় জড়িত অভিযোগে রোববার রাতে র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- মো. জসিম (২৭), মো. শামীম (২১), মো. সেলিম আহমেদ ওরফে রনি ওরফে সলু ও এসএম মঞ্জুর-এ-এলাহি ওরফে রনি।
সোমবার দুপুরে র্যাবের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে শেরে বাংলানগর থানা এবং গোয়েন্দা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এসএম সোহায়েল সংবাদ সম্মেলনে জানান, এলাকায় মাদক বিস্তার, মাদক ব্যবসা, টেন্ডার নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ জানুয়ারি অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে হাজী নূর মোহাম
bdnews24