২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী থাকছে না উপ ও পৌর নির্বাচনে

সেনা মোতায়েন বিষয়টি পরিকল্পনায় না রেখেই আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সংসদের দুটি আসনের উপনির্বাচন এবং ১২টি পৌরসভার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েন বিষয়টি পরিকল্পনায় না রেখেই আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সংসদের দুটি আসনের উপনির্বাচন এবং ১২টি পৌরসভার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার এনইসি সম্মেলন কেন্দ্রে ২৭ জানুয়ারির দুই নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভার পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "সেনা মোতায়েনের বিষয়ে আমরা সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছিলাম। তবে তারা বলেছেন, বিষয়টি বিবেচনাধীন। তাই সেনা মোতায়েনের বিষয়টি না ধরেই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা।" উপনির্বাচন ও পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এ মাসেই চার বিভাগের প্রায় আড়াইশ পৌরসভার বেশ কটিতে সেনা মোতায়েন করা হয়। "তবে সেনাবাহিনী কার্যত কোনো কাজে আসেনি", বলেন ছহুল। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স