মৌলভীবাজার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে পাঁচ পৌরসভার সবকটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল বারিক বলেন, তালা প্রতীক নিয়ে ফয়জুল করিম ময়ুন ১১ হাজার ১২২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাইফুর রহমান বাবুল দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৩ ভোট।
শ্রীমঙ্গলের রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ বলেন, দেওয়াল ঘড়ি প্রতীকে ৪ হাজার ৩১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মহসীন মিয়া মধু।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. আহাদ মিয়া পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট।
কমলগঞ্জের রিটার্নিং কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, আবু ইব্রাহিম জমসেদ দেওয়াল ঘড়ি প্রতীকে ৩ হাজার ৩৬৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসার সালেহ কেরামত নান্না দোয়ত-কলম প্রতীক নিয়ে পান ১ হাজার ৭৫৮ ভোট।
কুলাউড়ার রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কামাল উদ্দিন আহমেদ জুনেদ দোয়াত-কলম প্রতীকে ৩ হাজার ৮২০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এনামুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীকে পান ৩ হাজার ১২৭ ভোট।
বড়লেখার রিটার্নিং কর্মকর্তা রফিকুল আলম বলেন, দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ফখরুল ইসলাম ২ হাজার ৬৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর খিজির আহমদ তালা-চাবি প্রতীকে পান ২ হাজার ৩৮৩ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24