ফরিদপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের তিনটি পৌরসভার মধ্যে দু'টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
বোয়ালমারী ও নগরকান্দায় বিএনপি সমর্থিত এবং ফরিদপুর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।
বোয়ালমারীর সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর শুকুর শেখ সাত হাজার ৯৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হাসানুজ্জামান মিয়া মুকুল পেয়েছেন পাঁচ হাজার ৫৬৮ ভোট।
নগরকান্দার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী এম এ জাহিদ খোকন এক হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুল আলম বাবলু পেয়েছেন এক হাজার ৪৯০ ভোট।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউছুব আলী মোল্লা বলেন, স্বতন্ত্র প্রার্থী শেখ মাহতাব আলী মিঠু ১৮ হাজার ৮৭৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এএসএম কাইউম জঙ্গী পেয়েছেন ১৬ হাজার ৬৪৩ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24