২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আ.লীগের সঙ্গে আছেন দলের 'বিদ্রোহী'

মাদারীপুরের দুটি পৌরসভার মধ্যে শিবচরে মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। কালকিনিতে বিজয়ী হয়েছেন দলটির 'বিদ্রোহী' প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

মাদারীপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের দুটি পৌরসভার মধ্যে শিবচরে মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। কালকিনিতে বিজয়ী হয়েছেন দলটির 'বিদ্রোহী' প্রার্থী। শিবচরে মেয়র হয়েছেন আব্দুল লতিফ মোল্লা। কালকিনিতে এনায়েত হোসেন। এনায়েত কালকিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সরকারি দলের নির্দেশ অমান্য করে নির্বাচন করায় যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে মেয়র হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটের পর রাতে ফল ঘোষণা করা হয়। রাত সোয়া ৭টায় ফল ঘোষণা করেন শিবচরের রিটার্নিং কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস। এই পৌরসভায় ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বিরোধী দল বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন শফিক নির্বাচন বর্জনের ঘোষণা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিজয়ী লতিফ মোল্লা (আনারস) ভোট পেয়েছেন নয় হাজার ৫৫৩ ভোট। অন্যদিকে শাহাদাত হোসেন (দেয়ালঘড়ি) পেয়েছেন ৭৭৯ ভোট। এই পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন দুজন। এখানে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৩১। কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান ফল ঘোষণা করেন রাত ৮টা ৫০ মিনিটে। বিজয়ী এনায়েত হোসেন (দেয়ালঘড়ি) পেয়েছেন আট হাজার ৬২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের খায়রুল আলম বেপারী (আনারস) পেয়েছেন সাত হাজার ৮২৯ ভোট। এই পৌরসভায় তিন মেয়র প্রার্থীর মধ্যে আরেকজন হলেন- বিএনপি সমর্থিত মাহবুব হোসেন মুন্সী। মাদারীপুরের তিন পৌরসভার মধ্যে সদর পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে আগামী ২৭ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.