২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

নরসিংদী পৌরসভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদপ্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মতিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নরসিংদী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌরসভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদপ্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মতিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে শিবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, সাংসদ নজরুল ইসলাম হীরু, জহিরুল হক মোহন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.