২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা হত্যাচেষ্টায় মামলা দায়ের

নগরীর দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলীকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দু'জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

খুলনা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলীকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দু'জনকে গ্রেপ্তার করেছে। অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে শনিবার দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন সৈয়দ আলীর ভাইপো তরিকুল ইসলাম মিলন। বৃহস্পতিবার গভীর রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূইয়া বলেন, সৈয়দ আলীর উপর হামলায় জড়িত সন্দেহে শনিবার দুপুরে নগরীর দৌলতপুর কৃষি কলেজ এলাকা থেকে পুলিশ হানিফ (২৬) ও কানা রিপন (২৮) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। রোববার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দৌলতপুরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে কুলি বাগানের বাড়ি ফেরার পথে হর্টিকালচার সেন্টারের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে নগরীর সার্জিকেল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.