পটুয়াখালী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী ও কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পটুয়াখালীর রিটার্নিং কর্মকর্তা অমল কৃষ্ণ মণ্ডল নির্বাচনের ফল ঘোষণা করেন।
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সফিকুল ইসলাম (আনারস) ১০ হাজার ৮৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না (তালা) পেয়েছেন আট হাজার ৬৩ ভোট।
কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এ এস এম রাকিবুল আহসান (দেয়ালঘড়ি) তিন হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত নুরুল হক মুন্সী (আনারস) পেয়েছেন দুই হাজার ৯৫ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০০ ঘ.
bdnews24