বেনাপোল, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত আশরাফুল আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছেন।
দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ৭৪৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নাজিম উদ্দিন দেয়াল ঘড়ি নিয়ে পান ৭ হাজার ৫১৬ ভোট।
শার্শার ইউএনও ও সহকারী রিটার্রিং কর্মকর্তা কামরুল আরিফ এ ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.
bdnews24