খুলনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার দুটি পৌরসভা নির্বাচনের সবগুলোর ফল পাওয়া গেছে।
এর মধ্যে চালনায় মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল।
রাত পৌনে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা দৌলতুজ্জামান ফল ঘোষণা করেন।
তিনি জানান, অচিন্ত্য কুমার পেয়েছেন দুই হাজার ২৫২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সনৎ কুমার বিশ্বাস পেয়েছেন দুই হাজার ১৮৫ ভোট।
পাইকগাছায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সেলিম জাহাঙ্গীর।
রিটার্নিং কর্মকর্তা কাজী আতিউর রহমান ফল ঘোষণা করে জানান, সেলিম পেয়েছেন ছয় হাজার ৩৯২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক নেতা কামরুল হাসান টিপু পেয়েছে দুই হাজার ৭৬১ ভোট।
এই পৌরসভায় সরকারি দল আওয়ামী লীগ দলের কোনো নেতার প্রার্থিতা সমর্থন করেনি।
এখানে বিএনপিন ও ইসলামী আন্দোলন সমর্থিত আরো প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24