নাটোর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের ছয়টি পৌরসভার পাঁচটিতে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে। একটিতে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
বুধবার রাতে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশন বলেছেন, গড়ে ৬০-৬৫ শতাংশ ভোট পড়েছে।
নাটোর সদর: বিএনপি সমর্থিত এমদাদুল হক আল মামুন তালা চাবি প্রতীকে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ৬৩০।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কামরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮০৬ ভোট।
বুধবার রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান আবদুল হামিদ এ ফল ঘোষণা করেন।
নলডাঙ্গা: বিএনপি সমর্থিত প্রার্থী আব্বাস আলী (তালা) তিন হাজার ৪৫২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত ইয়াকুব আলী মণ্ডল (আনারস) পেয়েছেন দুই হাজার ৮৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম কুমার এ ফল ঘোষণা করেন।
গুরুদাসপুর: ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহনেওয়াজ আলী (দেয়ালঘড়ি) আট হাজার ৪১০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন (আনারস) পেয়েছেন ৫ হাজার ৬৩৫ ভোট।
রিটার্নিং কর্মকর্তা এ এন এম মইনুল ইসলাম এ ফল জানান।
বড়াইগ্রাম: বিএনপি সমর্থিত ইসহাক আলী বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৫৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আরেক নেতা শরীফুল হক (দোয়াত-কলম) পেয়েছেন তিন হাজার ৬৩৮ ভোট।
রিটার্নিং কর্মকর্তা মামুন অর রশীদ রাতে ইসহাক আলীকে বিজয়ী ঘোষণা করেন।
গোপালপুর: বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী মনজুরুল ইসলাম বিমল চার হাজার ১০৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মুলান পেয়েছেন তিন হাজার ৬১১ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম এ ফল জানান।
সিংড়া: বিএনপি সমর্থিত শামীম আল রাজী ভোট পেয়েছেন নয় হাজার ২৬৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান পেয়েছেন সাত হাজার ৪৭২ ভোট।
রিটার্নিং কর্মকর্তা আতাউর গণি মেয়র পদে শামীম আল রাজীকে বিজয়ী ঘোষণা করেন।
নাটোরের ছয় পৌরসভায় মোট ভোটের সংখ্যা এক লাখ ২৪ হাজার ৪৯৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24