২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় কমিটি: বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ

বিএনপির স্থানীয় একটি কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির স্থানীয় একটি কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। আগামী সাত দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় তিন নেতাসহ পাঁচজনকে কারণ জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিকে বেআইনি, অবৈধ, অকার্যকর ও গঠনতন্ত্র বহির্ভূত দাবি করে নারায়ণগঞ্জ সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন দলের স্থানীয় দুই নেতা। শুনানি শেষে বিচারক নাজমুল হক শ্যামল এই নির্দেশ দেন। বিবাদিরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সহসম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কমিটির সিনিয়র সভাপতি ও ফতুল্ল