২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জান্দাল আবার রিমান্ডে

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় মাইনুদ্দিন ওরফে আবু জান্দালকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুইদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় মাইনুদ্দিন ওরফে আবু জান্দালকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুইদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর আবেদনে বৃহস্পতিবার রিমান্ডের এ আদেশ দেন ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন। পাঁচ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় আবু জান্দালকে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র বিশেষ সুপারিনটেন্ডেন্ট আবদুল কাহার আকন্দ অবশ্য তিন দিন হেফাজতের আবেদন জানিয়েছিলেন। তবে সে আবেদনের শুনানি শেষে পেয়েছেন দুদিন। আদালতে জান্দালের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আবু জান্দালকে গত ২০০৮ সালের ১৪ ফেব্র"য়ারি তারিখে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ২১টি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়। তাকে বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ডে নেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৭০০ ঘ.