২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন এ বছর সম্ভব নয়: সিইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যে দ্বিমত প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, এ বছর তা সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্যে দ্বিমত প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, এ বছর তা সম্ভব নয়। নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের বৈঠক শেষে সিইসি এটিএম শামসুল হুদা বুধবার সাংবাদিকদের বলেন, "এ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব হবে না। আগামী বছরের শুরুতে স্থানীয় সরকারের বড় পরিসরের এ নির্বাচন করা হবে।" মঙ্গলবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদকে জানান, ডিসেম্বরের মধ্যেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্ভব। দেশের ৪ হাজার ৫০৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ হাজার ২২৮টির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। এরমধ্যে অন্তত অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে নানা আইনি জটিলতায় দেড়যুগ ধরে নির্বাচন করা যায় নি। সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়নে নির্বাচন হয়। স