২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফেরার ইঙ্গিত সাকার, বললেন 'মডার্ন' আন্দোলনের কথা

সরকারের বিরুদ্ধে 'মডার্ন' আন্দোলন গড়ে তোলার কথা জানিয়ে সংসদে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 10:36 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে 'মডার্ন' আন্দোলন গড়ে তোলার কথা জানিয়ে সংসদে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সংবিধানের বিভিন্ন সংশোধনী বাতিল নিয়ে উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিচারকদের সমালোচনাও করেছেন এই আইনপ্রণেতা। সালাউদ্দিন কাদের বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, "বর্তমানে ধর্মনিরপেক্ষতা, উচ্চতর আদালতের রায়সহ কয়েকটি স্পর্শকাতর ইস্যু আমাদের সামনে এসেছে। মানুষের মধ্যে এ নিয়ে নানা কথা-বার্তা হচ্ছে। এসব বিষয়ে দলীয় অবস্থান সংসদের কার্যবিবরণীতে রেকর্ড রাখা অনিবার্য হয়ে পড়েছে। বিএনপি সংসদে যাবে না- এমন কোনো সিদ্ধান্ত দলীয়ভাবে নেয়নি।" তবে চলতি অধিবেশনেই প্রধান বিরোধী দল যোগ দেবে কি না, তা স্পষ্ট করেননি বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এই সদস্য। জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে সোমবার। পঞ্চম অধিবেশন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। সংসদের অধিবেশনে যোগ না দেওয়ার বিষয়ে সালাহউদ্দিন কাদের বলেন, "আমরা অধিবেশনে যোগ না দিয়ে সরকারি দলকে এক রকম সিগন্যাল দিয়েছি, এখনো সময় আছে- আপনারা শোধরান, সচেতন হউন। কিন্তু তাদের কোনো পরিবর্তন আসেনি; ড্যাম কেয়ার ভাব। পরিবতন না হলে আমাদের আর কী করার আছে?" এই প্রসঙ্গে আবার কুকুরের উদাহরণ টেনে তিনি বলেন, "কুকুরের লেজ চুঙ্গায় ঢোকাতে আমরা চেষ্টা করেছি। এখন সেই লেজ বাঁকাই আছে, তা সোজা হওয়ার নয়। তাই বলে আমাদের অভিমান করার কোনো কারণ দেখি না।" এক সময় কুকুরের লেজকে উদাহরণ হিসেবে টেনে বিতর্কিত এক মন্তব্য করে নিজ দলেই সমালোচনার মুখে পড়েন বিএনপির এ নেতা। সরকারি দলকে সহযোগিতা বিষয়ে বিএনপি ইতিবাচক দাবি করে সালাউদ্দিন কাদের বলেন, "আমরা প্রথম থেকে বলেছি, তাদের সহযোগিতা করতে চাই। অথচ তারা তা না নিয়ে বিরোধীদলীয় নেতার বাড়ি নিয়ে টানাটানি শুরু করে। তা হলে আমরা কীভাবে সরকারকে সহযোগিতা করব?" এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের নেত্রীর বাসায় সংসদের চিঠি পর্যন্ত যায় না। তাকে সেই বাড়ি থেকে সরকার বের করে দিতে চায়। তবে এসব দাবিতে সংসদে না যাওয়ার কোনো সিদ্ধান্ত বিএনপি নেয়নি। আমার জানা মতে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও নেই।" যদিও দলীয় চেয়ারপারসনকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার পর থেকেই বিএনপির সংসদ বর্জনের শুরু হয়। সালাউদ্দিন কাদের বলেন, সংসদকে বাদ দিয়ে কিংবা বর্জন করে কোনো আন্দোলন নয়। খালেদা জিয়ার এবারের আন্দোলনের কৌশল ও চিন্তাভাবনা ব্যাপক ও বিস্তৃত। "আমাদের দেশের কিছু মানুষের ধারণা, আন্দোলন অর্থ জ্বালাও-পোড়াও কিংবা ভাঙচুর অথবা মানুষজনকে মেরে ফেলা। বিএনপি এবার পুরনো স্টাইলে আন্দোলন করবে না। এবারের আন্দোলন হবে সম্পূর্ণ আধুনিক-মর্ডান। নয়া পল্টন, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় অথবা মুক্তাঙ্গনের সমাবেশ করার কথা মনে করে আমাদের নেত্রী আন্দোলনের কথা বলেননি। সংসদসহ প্রতিটি স্থান থেকে আন্দোলন শুরু করা হবে", বলেন তিনি। সংবিধানের পঞ্চম সংশোধনী আদালত বাতিলের পর থেকে রাষ্ট্রের মূলনীতিতে ধর্ম নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে সালাহউদ্দিন কাদের বলেন, "আজ ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম ধর্মকে নিয়ে নানা কথা-বার্তা হচ্ছে। এক ধর্মের লোক অন্য ধর্ম সম্পর্কে কটাক্ষ করলে সা