২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পরিস্থিতি ভালো, কারণ যুদ্ধাপরাধীরা নজরদারিতে'

যুদ্ধাপরাধীরা নজরদারিতে আছে বলেই দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 06:58 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীরা নজরদারিতে আছে বলেই দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, "বিরোধী দলে থাকা অনেক যুদ্ধাপরাধী নজরদারিতে রয়েছে।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজম এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীও নজরদারিতে রয়েছেন। তবে কতোজন নজরদারিতে আছেন সে সম্পর্কে তিনি সুস্পষ্টভাবে কিছু বলেননি। শামসুল হক টুকু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিাযোগ প্রমাণিত হবে সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী এ সময় আবারো অভিযোগ করেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করছে। তবে বিচার প্রক্রিয়া যখন শুরু হয়েছে, জাতি ঐক্যবদ্ধ থেকে তা সম্পন্ন করবে। এ প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধু হত্যার মামলার বিচারের কথা উল্লেখ করে বলেন, সেই হত্যার বিচার হয়েছে। রায়ও কার্যকর হয়েছে। যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে কোনো ফল পাচ্ছেনা তারা দিশেহারা এবং হতাশ হয়ে পড়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। এরপর স