২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষ ভালো নেই: খালেদা

দেশের মানুষ 'ভালো নেই' মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবার সঙ্গে আলোচনা করে জনগনের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষ 'ভালো নেই' মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবার সঙ্গে আলোচনা করে জনগনের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিজ ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে দেশের অবস্থা তুলে ধরতে গিয়ে সরকারের প্রতি তিনি এই আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, "দেশের মানুষ ভালো নেই। দেশের সমস্যা সমাধানে একসঙ্গে আলোচনা করার জন্য সরকারের এখনই ব্যবস্থা নেওয়া উচিৎ। যাতে জনগনের কল্যাণ হয়। আমরা চাই দেশের কল্যাণ ও উন্নতি। আমরা কামনা করি- দেশে যেন শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।'' দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, "দেশের মানুষ কষ্ট ও বিপদের মধ্যে এবারের ঈদ উদযাপন করছেন। দেশবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি।" বিএনপি চেয়ারপারসন বলেন, "মানুষের কর্মসংস্থান নেই। এর ব্যবস্থা নিতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তার বিধান করতে হবে। আমি ওমরাহ করতে গিয়েছিলাম। সেখানে প্রবাসী বাংলাদেশীরা আকামা নবায়ন অনুমতি পাচ্ছে না। তারা কষ্টের মধ্যে দিনযাপন করছেন।'' তিনি এ সব সমস্যা দ্রুত সমাধানে সরকারকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। ওমরাহ পালনকালে বিরোধী দলীয় নেতা দেশের মানুষের জন্য দোয়া করেছেন বলে জানান। তিনি বলেন, "দেশের কল্যাণ ও সমৃদ্ধির জন্য আমি আল্লাহ'র রহমত কামনা করেছি।" নিজের কারামুক্তির দ্বিতীয় বর্ষপুর্তির দিন ১১ সেপ্টেম্বর সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে খালেদা জিয়া বলেন, "দুই বছর আগে আমি এ দিনে মুক্তিলাভ করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে, সে সময়ের সরকারের যে আচরন দেখেছি, এখনো সরকারের ওই আচরন দেখছি। "আমাদের দলের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মির্জা আব্বাসসহ অনেকে এখনো কারাগারে রয়েছেন। সরকারের এ ধরনের নির্যাতন হয়রানিমূলক।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশে চিকিৎসাধীন তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি টেলিফোনে রাতে কথা বলেছেন। দুই ছেলের শারীরিক অবস্থা সম্পর্কে খালেদা জিয়া বলেন, "তারা খুব কষ্টে আছে। ব্যথায় কষ্ট পাচ্ছে তারা। এজন্য তাদের দীর্ঘ চিকিৎসা চলছে।" ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি লাভ করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তিনি গ্রেপ্তার হন। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ইস্কাটন গার্ডেনের লেডিজ ক্লাবে খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কূটনৈতিক কোরের ডিন প্যালেষ্টাইনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল