ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (পারোলের) মেয়াদ ৪০ দিন বাড়িয়ে দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশ স্থগিতে সরকারের করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৩ অক্টোবর তারিখ ধার্য করা হয়েছে।
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এবিএম খায়রুল হক এ আদেশ দেন।
সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কোকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুুদ আহমদ।
গত ২৬ অগাস্ট কোকো'র পারোলের মেয়াদ ৪০ দিন বাড়ায় হাইকোর্ট।
তবে এ সময় কোকোকে প্রতি তিন দিন পর থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে রিপোর্ট করার আদেশ দেয় আদালত। এর অন্যথা হলে তার পারোল বাতিল হয়ে যাবে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিলো। গত ১৪ অগাস্ট তার পারোলে মুক্তির মেয়াদ শেষ হয়।
স
bdnews24