২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা সন্তানের চেয়ে সম্পদ ভালোবাসেন: হাসিনা

সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার সন্তানদের চেয়ে সম্পদ বেশি ভালোবাসেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 03:37 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার সন্তানদের চেয়ে সম্পদ বেশি ভালোবাসেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির ক্তৃতায় শেখ হাসিনা এ কথা বলেন। খালেদা জিয়া তার অসুস্থ ছেলে আরাফাত রহমানকে দেখতে না যাওয়ায় সমালোচনা করেন হাসিনা। তিনি বলেন, "সন্তানের প্রতি খালেদা জিয়ার ভালোবাসা নেই, যতটা সম্পদের প্রতি আছে। তার সম্পদের লোভ এত বেশি যে, জেনারেল এরশাদকে স্বামী হত্যাকারি বলেছেন। সেই হত্যাকারির হাত থেকে বাড়ি নিয়েছেন। "দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। স্বামী (জিয়া) হত্যার বিচার করেননি কেন? এটা আমার প্রশ্ন। স্বামী হত্যার বিচার করেননি, অসুস্থ ছেলেকে দেখতে যাননি। সম্পদই বড় তার কাছে।" দেশের অবস্থা খারাপ হওয়ায় বিরোধীদলীয় নেতা অসুস্থ ছেলেকে দেখতে বিদেশে যাননি