২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসকে আরেক মামলায় গ্রেপ্তার দেখান হলো

কারাবন্দি বিএনপি নেতা মির্জা আব্বাসকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপি নেতা মির্জা আব্বাসকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের আরো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার এই নিয়ে তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। হরতালের আগের দিন রাতে মিরপুরে গাড়ি পোড়ানোর একটি মামলায় তাকে শনিবার বিকালে গ্রেপ্তার দেখানো হয়। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে মিরপুরের গাড়ি পোড়ানোর একটি মামলায় মীর্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হরতালের আগের দিন ২৬ জুন হরতাল সমর্থকরা মিরপুর ১০ নম্বর এলাকায় গাড়ি ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের দায়ী করে একটি মামলা দায়ের করা হয়। এর আগে সকালে নিউমার্কেট থানার একটি গাড়িপোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। মহানগর গোয়েন্দা পুলিশ মামলা উভয় মামলার তদন্ত করছে। বিএনপির ডাকা হরতালের আগের দিন গত ২৬ জুন নিউ মার্কেট এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিলো। মামলায় অজ্ঞাতপরিচয় দেড় শতাধিক লোককে আসামি করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মির্জা আব্বাসকে নিউ মার্কেট থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গ্রেপ্তারের আদেশটি কারা কর্তৃপক্ষ পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গত ২৭ জুন হরতাল চলাকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর হরতালের আগের রাতে মগবাজার মোড়ে ফারুক হত্যার ঘটনা এবং মতিঝিল ও পল্টনে হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। মামলা তিনটিতে হাইকোর্ট স