২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর সমালোচনা করায় বিমান চেয়ারম্যানকে নোটিশ

বিমানমন্ত্রী ও সচিবের সমালোচনা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানমন্ত্রী ও সচিবের সমালোচনা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, "বিমানের চেয়ারম্যান মন্ত্রী ও সচিব সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর ও শৃঙ্খলাভঙ্গের শামিল। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তিনি এ ধরণের বক্তব্য দিতে পারেন না। "তাই তিনি কেন এ বক্তব্য দিলেন মন্ত্রণালয় থেকে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে," বলেন ওই কর্মকর্তা। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে জামাল উদ্দিনের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। বিমানমন্ত্রী জি এম কাদেরের সা