ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবিতে দুইদিনের কর্মসূচি দিয়েছে যুবদল।
রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে হোটেল নাইটিঙ্গেলের কাছে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আছে- মঙ্গলবার জেলা ও উপজেলায় এবং বুধবার বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ।
আরাফাত রহমান কোকো চিকিৎসার জন্য প্যারোলে থাইল্যান্ডে রয়েছেন। শর্ত না মানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স
bdnews24