ময়মনসিংহ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত সুলতানের (২৬) বাড়ি ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামে।
তিনি ফাঁসি হয়ে যাওয়া জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়েে সহযোগী ছিলেন বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৯ ময়মনসিংহ ক্যাম্পের কমান্ডার মেজর জাভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে গফরগাঁও এর ষোলহাসিয়া গ্রামে অভিযান চালিয়ে সুলতানকে আটক করা হয়। র্যাব ক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, সুলতানের বিরুদ্ধে দ্রুত বিচার ও অস্ত্র আইনে মুক্তাগাছা থানায় দু'টি মামলা রয়েছে।
২০০৬ সালে জেএমবি নেতা বাংলা ভাইকে মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠিতে বিচার হত্যা মামলায় পরের বছর তিনিসহ জেএমবির শীর্ষ ছয় নেতাকে ফাঁসি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৮ ঘ.
bdnews24