গাজীপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার ইফতারের আগে ও পরে কাপাসিয়া বাজারে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের দু'কর্মীকে আটক করেছে। এরা হলেন- জামান (২৩) ও বেলায়েত (২৮)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন ইসলাম খান এলাকাবাসীর বরাত দিয়ে সাংবাদিকদের জানান, স
bdnews24