কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে বেশ কয়েকবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের শহর ও স্থানীয় গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ও বন্ধ হয়েছে কয়েকবার।
সর্বশেষ সোমবার শহর গ্র"প ক্যাম্পসগামী পরিবহনগুলো শহরে আটকে রাখলে কোনো পরীক্ষা বা ক্লাস হয়নি।
এই দুই গ্র"পের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে সমঝোতার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় তারা ক্যাম্পাসে সহাবস্থান করবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষকে।
সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দুই গ্র"পের সঙ্গে পৃথক বৈঠক করে প্রক্টরিয়াল বডি।
মঙ্গলবার দুপুরে আবার দুই গ্র"পের প্রতিনিধিদের নিয়ে দীর্ঘ বৈঠক শেষে সমঝোতায় পৌঁছেন তারা।
বৈঠকে দুই গ্র"পই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ স্থিতিশীল রাখা ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।
বৈঠকে প্রক্টরিয়াল বডির পক্ষে ভারপ্রাপ্ত প্রক্টর রশিদুল ইসলাম শেখ, সহকারী প্রক্টর তোফায়েল হোসেন মজুমদার ও মোসাদ্দেক হোসাইন, স্থানীয় গ্র"পের পক্ষে মাহমুদুর রহমান মাসুম, সৈয়দ শাহরিয়ার মাহমুদ, ফয়সাল আরেফিন, ফখরুল পারভেজ, মহবুব আলম এবং শহর গ্র"পের পক্ষে মঈন উদ্দিন চিশতী, রকিবুল হাসান, আরিফ সেলিম ওপেল, সোহাগ, সুদীপ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শহর গ্র"পের মঈন উদ্দিন চিশতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাস শান্ত রাখতে আমরা একমত হয়েছি। শহর এলাকায় আমাদের কারণে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা আমরা দেখব।"
স্থানীয় গ্র"পের সৈয়দ শাহরিয়ার মাহমুদ বলেন, "বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার সাপেক্ষে ক্যাম্পাসে সহাবস্থান ও স্থিতিশীলতা রক্ষায় আমরা সমঝোতায় পৌঁছেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24