পাবনা, ১৭ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদী রেল স্টেশনের তেল চোর চক্রের প্রধান জামাল উদ্দিন ওরফে তেল জামালকে গ্রেপ্তার করা হয়েছে।
জামাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার কাছ থেকে চোরাই চার হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ঈশ্বরদী সদর থেকে জামালকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির।
অভিযানে নেতৃত্ব দেওয়া ইমাম উদ্দিন সাংবাদিকদের জানান, জামালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে রেলের তেল চুরি করে আসছিলো।
তিনি জানান, উদ্ধার করা চার হাজার লিটার তেল রেলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24