২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের পর নতুন কর্মসূচি দেওয়া হবে: খালেদা

ভারতের সঙ্গে ঋণ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, "এটি জাতীয় স্বার্থ বিরোধী আরেকটি গোলামী চুক্তি। এই চুক্তি দেশের মানুষ মানে না, মানবে না।(বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে ঋণ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, "এটি জাতীয় স্বার্থ বিরোধী আরেকটি গোলামী চুক্তি। এই চুক্তি দেশের মানুষ মানে না, মানবে না।" নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য কমানোসহ জনগনের সমস্যা সমাধান না করতে পারলে রমজানের পর সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। পল্টন ময়দানে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। ৩৫মিনিট বক্তব্য শেষে খালেদা জিয়ার নেতৃত্ব গণমিছিল পল্টন ময়দান থেকে মগবাজারের উদ্দেশ্য যাত্রা শুরু করে। পাজেরো জীপে চড়ে তিনি মিছিলে নেতৃত্ব দেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, আইনশৃঙ্খলার অবনতি রোধ, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিলসহ ১৩ দফা দাবি আদায়ে বিএনপি গণমিছিল কর্মসূচি দেয়। সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, "স্বাধীনতার পর আওয়ামী লীগ ২৫ বছরের গোলামী চুক্তি করেছিলো। এবারও তারা আরেকটি গোলামী ও অসম চুক্তি করে জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। এ চুক্তি দেশের মানুষ মানে না। অবিলম্বে ঋণ চুক্তি বাতিল করুন।" ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে দেশ শৃঙ্খলিত হবে উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়ানোর আহবান জানান। বিরোধী দলীয় নেতা সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। খালেদা জিয়ার বক্তব্যের পর গণমিছিল শুরু হয়। এ মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ দলীয় নেতৃবৃন্দ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাংসদগন অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৮৩৭ ঘ.