২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজিলাতুন্নেছা মুজিবের ৮০তম জন্মবার্ষিকী রোববার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮০ জন্মবার্ষিকী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 05:44 PM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮০ জন্মবার্ষিকী রোববার। ১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ' দিনটি উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে। দিবস উপলক্ষে তারা সকাল সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ উপনেতা সৈযদা সাজেদা চৌধুরী। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করবে। সকাল ৮ টা ৫০ মিনিটে বনানী গোরস্থানে ফজিলাতুন্নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় মসজিদে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি। এছাড়া মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেগম মুজিবের জন্মদিবস পালনে কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে একদল সেনাসদস্য ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের অন্য সদস্যদের গুলি করে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/আরএ/১৮৫৪ ঘ.