২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার কুলখানি মঙ্গলবার

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার বাসা ১/২, ন্যাম ভিলা, সড়ক নং-৬, গুলশান-১ এ বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রাজনৈতিক সহকর্মী, স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও সমর্থকদেরকে মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। আবদুল মান্নান ভূঁইয়া ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই রাতে মারা যান। পরদিন নরসিংদীর শিবপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৯২৩ ঘ.