২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া বাজার থেকে সোমবার দুপুরে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

রাজশাহী, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া বাজার থেকে সোমবার দুপুরে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কলিম উদ্দিন ওরফে কলির (৫৫) বাড়ি ঝিকড়া গ্রামে। কলিম ফাঁসিতে নিহত জেএমবি'র অপারেশন কমান্ডার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বাগমারা থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলিম পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তিনি ২০০৪ সালের ১৪ এপ্রিল নিহত বাগমারার সাজুড়িয়া গ্রামের ভ্যানচালক আবু তালেব হত্যা মামলার আসামি। এছাড়া বাগমারা থানায় তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৫ ঘ.