মানিকগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি জমি থেকে মাটি তোলার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর পৌর কাউন্সিলর ও ছাত্রলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার রাতে সিংগাইর থানায় মামলাটি দায়ের করেন সিংগাইর পৌরসভার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রমাকান্ত চক্রবর্তী।
মামলার আসামিরা হলেন- পৌর কাউন্সিলর মো. কাশেম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু নঈম বাশার, বালু শ্রমিক মো. কাইয়ুম ও মো. শরীফ।
মামলার নথি থেকে জানা যায়, গত কয়েকদিন ধরে কাশেম মিয়া ও বাশার পৌরসভার চর সিংগাইর এলাকায় সরকারি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন।
সিংগাইর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি জমি থেকে মাটি তোলা অবৈধ। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বালু তোলার কাজ করায় দুই শ্রমিককেও আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৩ ঘ.
bdnews24