ঢাকা, জুলই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে কদমতলী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার গোয়েন্দা পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম রোখশানা বেগম হেপী তাদের পক্ষে দাখিল করা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন নাকচ করে তাদেরকে তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ নিয়ে আট মামলায় নিজামীর বিরুদ্ধে ২৭ দিনের এবং মুজাহিদের বিরুদ্ধে ২৫ দিনের রিমান্ড মঞ্জুর হলো।
কদমতলী থানার এ মামলায় এর আগে নিষিদ্ধ সংগঠন জামা'আতুল মুজাহিদী বাংলাদেশ (জেএমবি) এর প্রধান মাওলানা সাইদুর রহমানকে সাতদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গত ২১ জুলাই কারাগারে পাঠানো হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা মানবতাবিরোধী অপরাধের বিচার বিঘ
bdnews24