২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলায় এক জেএমবি সদস্যকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 04:32 PM

রাজশাহী, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় এক জেএমবি সদস্যকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ঝিকড়া বাজারে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। পরে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবদুল কাদেরের বাড়ি উপজেলার ঝিকড়া গ্রামে। তিনি জেএমবি'র সদস্য এবং হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ জানান, কাদের ২০০৪ সালের ১৪ এপ্রিল বাগমারার সাজুড়িয়া গ্রামের আবু তালেব হত্যা মামলার আসামি। জেএমবি সদস্যরা কাদেরকে হত্যা করেছিল। পুলিশ কর্মকর্তা বলেন, কাদেরর বিরুদ্ধে ২০০৪ সালে বাংলাভাইয়ের সহযোগী হিসেবে রাজশাহী ও নওগাঁর বিভিন্ন এলাকায় লোকজনকে ধরে নিয়ে হত্যা ও নির্যাতনের অভিযোগ আছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.