২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বাজেট অধিবেশন শেষ

জাতীয় সংসদের ঘটনাবহুল বাজেট অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের ঘটনাবহুল বাজেট অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। এটি ছিল নবম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। বাজেট পাস হওয়া ছাড়াও এ অধিবেশনে ২৪টি বিল পাস হয়েছে। আর বিল উত্থাপন হয় ৩৪টি। গত ২জুন এই অধিবেশন শুরু হয়। এরপর ১০ জুন সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জন্য ১ লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। বাজেটের উপর ৪০ ঘন্টারও বেশী সময় ধরে আলোচনার পর গত ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হয়। বাজেট অধিবেশনে মোট কর্মদিবস ছিল ৩১টি। এ ছাড়া এ অধিবেশনে গত বুধবার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা। বাজেট অধিবেশনের প্রথম দিন প্রধান বিরোধী দল একদিনের জন্য যোগ দিলেও গতকাল পর্যন্ত আর তারা সংসদে ফেরেনি। ডেপুটি স্পিকার শওকত আলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ অধিবেশন শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০০৭ ঘ.