বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরী থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর রুপতলী গাউসিয়া সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদের মধ্যে আছে- কাঞ্চন মল্লিক (৫৫), আইযুব আলী (৪০), পারভীন (২৩), ফিরোজা (৩০), জাহানারা (৪৫), লাবণী (১৪), পিংকী (১০), ইশরাত জাহান রেখা (১৬) ও আরজুমনি (১৪)।
এ সময় তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা পুলিশের তালিকাভুক্ত হিযবুত তাওহীদের সদস্য বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, রুপতলী এলাকায় কাঞ্চন মল্লিকের বাড়িতে হিজবুত তাওহীদের সদস্যরা বৈঠক করছে- এমন খবর পেয়ে বিকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ কর্মকর্তা বলেন, তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24