ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ মঙ্গলবার দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
মতবিনিময় সভায় দলের ঢাকা মহানগর কার্য নির্বাহী সংসদ ও সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় সাংসদ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।
মৃণাল কান্তি দাস আরো জানান, সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ দিবস পালন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/২৩৩৯ ঘ.
bdnews24