সিরাজগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের প্রতি কটুক্তি করার মামলায় সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার মাওলানা আব্দুস সবুর সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম আখতার।
গত ১৬ জুলাই ওই স্কুলের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র জায়দার বাদি হয়ে সলঙ্গা থানায় সবুরের বিরুদ্ধে মামলা করে।
এর আগে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি দু'বার সবুরকে বরখাস্ত করেছিলো বলে জানান এস আই শামীম আখতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24